ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার মুখ খুললেন মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

সাকিব আল হাসানের মন্তব্যে ইতোমধ্যে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই চাপ কাটিয়ে উঠার আগেই এবার মঞ্চে হাজির হলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম সাবেক এই অধিনায়ক বিসিবি কর্মকর্তাদের বিদেশ সফর, অফিস করা না করা, তাকে দল থেকে বাদ দেয়াসহ নানা বিষয়ে মুখ খুলেছেন।

বেসরকারি টেলিভিশন ৭১ টিভির খেলাযোগ অনুষ্ঠানে মাশরাফি এসব বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানটির একটি প্রোমো অনলাইনে এসেছে। সেই অনলাইন প্রোমোতে মাশরাফিকে বলতে দেখা গেছে, যে মানুষগুলো কথা বলতেছে, ওদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেইটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।

‘ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না।’-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্যের বিষয়ে মাশরাফি বলেন, ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই। আমাকে বাদ দেয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102