ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার যুক্তরাজ্য ভ্রমণের লাল তালিকায় ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনা সংক্রমণের জের ধরে এবার ভারতকে ভ্রমণ নিষিদ্ধের তালিকাভুক্ত (রেড লিস্টে) করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ এপ্রিল) রয়টার্স জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পরই ভারতকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করল যুক্তরাজ্য। ভারতে রেকর্ড পৌনে তিন লাখ আক্রান্তের দিনে এ ঘোষণা দিয়েছে দেশটি। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ওঠায় ভারত থেকে এখন ব্রিটেনে যাওয়ায় কড়াকড়ি আরোপ হবে।

পার্লামেন্টে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানান, ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে গত ১০ দিন ভারতে অবস্থান করছেন এমন কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০দিন হোটেলে বাধ্যতামূলক কোয়োরেন্টিনে থাকতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার থেকে ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকদের ক্ষেত্রে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে সোমবার একদিনে রেকর্ড দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। করোনায় বিপর্যস্ত দিল্লি ছ’দিনের জন্য লকডাউন করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো নাকাল ভারত। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। টানা পাঁচদিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল দুই লাখের বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102