ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার রংপুরের জেলেপল্লীতে আগুন, পুড়িয়ে দিল ঘর-গোয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত
আগুনে পুড়ছে ঘর। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার রাতে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ফেইসবুকে মাঝিপড়ার এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।”

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় তারা। এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ভোর ৪টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, পীরগঞ্জের মাঝিপাড়ায় ১৫জন মালিকের ২৯টি বসতঘর, দুটি রান্নাঘর, দুটি গোয়াল ঘর এবং ২০টি খড়ের গাদা আগুনে পুড়ে গেছে। রংপুর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে- এ আগুন দিয়েছে ‘উশৃংখল জনতা’।

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে শুরু সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। এবার এর রেশ ছড়ালো রংপুরেও।

পীরগঞ্জের জেলেপল্লীতে লাগা আগুনের কয়েকটি ভিডিও রোববার মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে অন্ধকারের মধ্যে গ্রাম থেকে লাল আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় পুলিশ হামলাকারীদের বাধা দেওয়ারও চেষ্টা করে।

পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘাতের কিছু ভিডিওচিত্রও ছড়িয়ে পড়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
#বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102