ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার রিকশা চালককে পুলিশের ধর্ষণ, এসআই স্বপন কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত
এসআই স্বপন কুমার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার রংপুরের পীরগাছা থানার এসআই স্বপন কুমারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে শুক্রবার (১৮ মার্চ) রাতে তাকে কারাগারে পাঠানোর নামে নানান নাটক করে পীরগাছা থানা ও আদালত পুলিশ। সাংবাদিকদের শুক্রবার রাত ৮টা পর্যন্ত বসিয়ে রেখে পরে রাতে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিষয়টি শনিবার (১৯ মার্চ) নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র।

শুক্রবার বিকালে দুই পুরুষকে ধর্ষণের অভিযোগে পীরগাছা থানায় কর্মরত এসআই স্বপন কুমারকে পুলিশ লাইনে ক্লোজ করে নজরদারিতে রাখা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তবে পীরগাছা থানা পুলিশ এসআই স্বপন কুমারকে থানায় নিয়ে আসেনি। সাংবাদিকরা যাতে তার ছবি ও ভিডিও ধারণ করতে না পারে সে জন্যই এই কৌশলের আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে সরাসরি রংপুর পুলিশ লাইন থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

এদিকে রংপুরে কর্মরত সাংবাদিকরা আদালতে বিকাল থেকে অপেক্ষা করলেও কোর্ট পরিদর্শক গোলাম মোস্তফা রাত ৮টার দিকে সাংবাদিকদের জানান আসামিকে আদালতে নেওয়া হয়নি। তাকে আদালতে হাজির করার সম্ভাবনা নেই জানিয়ে অফিস বন্ধ করে চলে যান তিনি। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোর্ট পুলিশ কর্মকর্তা জানান শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে আদালতে হাজির করা হবে।

তবে শনিবার দুপুর সাড়ে ১২টায় আদালতে গিয়ে জানা যায় আসামি স্বপন কুমারকে শুক্রবারই কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোর্ট পরিদর্শক গোলাম মোস্তফাসহ কোনও পুলিশ কর্মকর্তাই কথা বলতে রাজি হননি।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র দুপুরে জানান, শুক্রবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর বাইরে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102