ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সরকার সমর্থককে ময়লার গাড়িতে ফেললো লঙ্কান বিক্ষোভকারীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে সহিংসতার মধ্যে পড়ে এক এমপি’সহ অন্তত ৮ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ নাগরিক। দেশটির নারকীয় পরিস্থিতি ঠেকাতে আইন-শৃঙ্খলাবাহিনীকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাদ পড়েনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পৈত্রিক বাড়িও। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে শুধু সরকারের মন্ত্রী-এমপিরাই নন, তোপের মুখে পড়ছেন তাদের সমর্থকরাও।

গত সোমবার শ্রীলঙ্কা টুইট নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সরকারপন্থি এক ব্যক্তিকে ধরে ময়লার গাড়িতে ফেলে দিচ্ছে একদল বিক্ষোভকারী। এসময় ক্ষুব্ধ জনতার ভেতর থেকে বলতে শোনা যায়, এটাই কলম্বো। ওই একই হ্যান্ডেল থেকে প্রকাশিত আরেকটি টুইটে বলা হয়, গলে-ভিত্তিক বিক্ষোভকারীদের তাড়া খেয়ে বেরওয়েওয়া লেকে ঝাঁপ দিয়েছেন প্রধানমন্ত্রীর সমর্থকরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় দেশটির বিক্ষুব্ধ নাগরিকদের সরকারি সম্পদের ক্ষতি সাধন না করার অনুরোধ করার পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংবিধানের আলোকে কাজ করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা নিরসনে কাজ করা হবে।

প্রসঙ্গত, নতুন এই নির্দেশনার আলোকে দেশটিতে সামরিক বাহিনীর সদস্যরা কোনো বিক্ষোভকারীকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্যরা যেকোনো বেসরকারি স্থাপনা ও গাড়িতে তল্লাশি চালাতে পারবেন। এছাড়াও কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা পেয়েছে পুলিশ। তারপরও সরকার বিরোধীদের দমন করা যাচ্ছে না।

সূত্র : নিউজওয়্যার/ডেইলি মিরর/এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102