ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সাংবাদিক মুন্নী সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৪ বার পঠিত
সাংবাদিক মুন্নী সাহা। ফাইল ছবি

সাংবাদিক মুন্নী সাহাসহ তার পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

দিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ইয়াছির আরাফাত মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া মুন্নী সাহার পরিবারের অন্য সদস্যরা হলেন—তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা।

দুদকের আবেদনের বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা, তার পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্বাধিকারী কবির হোসেন অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান চলছে। এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যেকোনো সময় তারা বিদেশ পালিয়ে যেতে পারে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

পরে আদালতে এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102