ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সিনিয়র নার্স পদের পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফরি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানায় পিএসসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় অবহিত করা হবে।

সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ১৫টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। বুধবার (৩১ মার্চ) পিএসসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের ৬ এপ্রিলে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া গত সোমবার ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও স্থগিত করে পিএসসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102