ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সিলেটে গুজব রটনাকারীদের তালিকা হচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক বিপর্যস্ত সিলেট। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন। সবকিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছে সিলেটের মানুষ। এমন দুঃসময়েও কিছু মানুষ আতঙ্ক ছড়াচ্ছে পাড়া-মহল্লায় ডাকাত প্রবেশের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এ আতঙ্ক ছড়ানো হয়। এই গুজব রটনাকারীদের তালিকা তৈরি করছে আইনৃঙ্খলা বাহিনী। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, গুজব রটনাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজবের মাধ্যমে মানুষের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল তাদের তালিকা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘরের ভেতর পানি

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) গৌতম দেব বলেন, ‘এখন পর্যন্ত সিলেট শহরে ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। অনেকে আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করছেন। আমরা শুনেছি, কেউ কেউ মসজিদে মাইকিং করে সাহায্য চাচ্ছেন। সব জায়গায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102