ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সুবাহর বিরুদ্ধে মামলা করলেন ইলিয়াস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ’র করা মামলার পাল্টা হিসেবে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্ররুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস। এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।

বিষয়টি নিয়ে ইলিয়াস হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে। তা সবাই দেখেছে। তাই আইনের আশ্রয় নিলাম।’ যদিও এ বিষয়ে সুবাহ’র কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে, গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় মামলাটি করেন সুবাহ। সেই মামলায় গত ২২ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গায়ক ইলিয়াস হোসাইন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এ মামলায় ইলিয়াস উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102