ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সু চিকে মুক্তি দাও: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। তখন গ্রেফতার করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী, ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এরপর থেকে তারা মিয়ানমারের কারাগারেই বন্দি আছেন।

এবার তাদের ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানাল জাতিসংঘ।

মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর রয়টার্সের।
ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।

এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস।

‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি’- বলেছেন গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102