ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সেন্সর বোর্ডে আটকে গেল সিনেমা ‘পদ্মা সেতু’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৪ বার পঠিত

ভুলভাবে উপস্থাপন ও অপ্রাসঙ্গিক দৃশ্যধারণের কারণে সেন্সরে আটকে গেল বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ও আলী আজাদ পরিচালিত চলচ্চিত্র ‘পদ্মা সেতু’।

ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেন। সেখানে উপস্থিত ছিলেন তথ্য সচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান মো. মকবুল হোসেনসহ বোর্ডের অন্যান্য সদস্যরা।

সিনেমাটি দেখে বেশ ক্ষুব্ধ সেন্সর বোর্ডের অন্যতম সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘সিনেমাটিতে পদ্মা সেতুকে অপমান করা হয়েছে। দুঃখের বিষয় হলো, পরিচালক যাচ্ছেতাইভাবে এটি তৈরি করেছেন। এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে ভুল তথ্য দেশের ইমেজের জন্য ক্ষতিকর। তাই আমরা সিনেমাটিকে সেন্সর না দিতে সম্মত হয়েছি।’

জানা যায়, সেতু বিভাগ থেকে ডাটা সংগ্রহ করাসহ ছবিটির জন্য বেশ কিছু নির্দেশনা তারা। এরমধ্যে দৃশ্যধারণ ও সংলাপ পরিবর্তনের কথা বলা হয়েছে।

তবে পদ্মা সেতু ছবির পরিচালক আলী আজাদের দাবি, ‘ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি সত্য নয়। আমার সিনেমায় কোনও ভুল তথ্য পরিবেশন করা হয়নি। যা কিছু দেখানো হয়েছে, তা বিভিন্ন পত্র-পত্রিকায় আগেই এসেছে।’

‘পদ্মা সেতু’ সিনেমার পুরো শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। বিভিন্ন চরিত্রে আরও আছেন রায়হান মুজিব, হিমেল রাজ,আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102