ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিল সৌদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

এ বছর দেশ-বিদেশের মোট ১০ লাখ মুসলমান হজে যেতে পারবেন। তবে মানতে হবে কিছু শর্ত। এক বিবৃতিতে একথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজ আদায়কারী মুসল্লিদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে। সেইসাথে থাকতে হবে করোনা টিকার সনদ।

বিদেশিদের জন্য দেশটিতে রওনা দেয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভের সনদ থাকতে হবে। হজ আদায়কালে সকল মুসল্লিকে এসব বিধিনিষেধ মানতে বলা হয়।

করোনার কারণে গত দুবছর হজের অনুমতি পান সীমিত সংখ্যক মুসল্লি। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী টিকা কার্যক্রম জোরদার হওয়ায় কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই ১০ লাখ মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হচ্ছে। বিশ্বব্যাপী ভাইরাসের আবির্ভাবের আগে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব আসত।

হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ। এবারের হজ জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102