ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এভাবে চললে আমি অবশ্যই জয়ী হব: খোকন সেরনিয়াবাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৭ বার পঠিত

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, আমি খুবই আনন্দিত যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। এটা দেখে ভালো লাগছে। এভাবে ভোট চললে আমি অবশ্যই জয়ী হব।

সোমবার সকালে সরকারি বরিশাল কলেজে সোমবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেশ কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে জানতে চাইলে খোকন বলেন, আমি আমার কর্মীদের অবশ্যই বলব তারা যাতে সংযত থাকেন। অনেক কাউন্সিলরের মধ্যেই বিরোধ আছে। তাদের নিজেদের ভেতরেই কোন্দল রয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তারা যেন শান্তি বজায় রাখেন।

বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নির্বাচনে ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা বসানো হয়েছে। ১২৬টি কেন্দ্রের সবগুলোতেই প্রায় ১২০০ সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102