ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমজিএম কিনে নিল আমাজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

৮৪৫ কোটি ডলারে হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) কিনে নিচ্ছে জেফ বেজসের অনলাইন জায়ান্ট আমাজন। এর মধ্য দিয়ে আমাজনের প্রাইম স্ট্রিমিং সেবা এমজিএমের পুরনো ক্যাটালগের এক বিশাল সম্ভার পাবে। এই চুক্তিতে আমাজনের প্রাইম ভিডিওর তালিকায় ‘জেমস বন্ড’ সিরিজ, প্রায় ১৭ হাজার টেলিভিশন অনুষ্ঠানসহ যুক্ত হবে প্রায় চার হাজার চলচ্চিত্র।

১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় এই স্টুডিও। এর লোগো ও সিংহের গর্জনের প্রতীক ব্যাপকভাবে পরিচিত। প্রায় ১০ দশক ধরে অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিয়াল প্রযোজনা বা বাজারজাত করেছে এমজিএম। এর মধ্যে আছে ‘লিগ্যালি ব্লন্ড’ ও ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো জনপ্রিয় সব নাম। তবে ‘জেমস বন্ড’ চলচ্চিত্রের জন্য এমজিএম সবচেয়ে বিখ্যাত।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বাজারে এমজিএম আয় করে ২ কোটি ৩০ লাখ ডলার। এরপর করোনার কারণে এই স্টুডিও থেকে নতুন কোনো ছবি মুক্তি পায়নি। এর মধ্যে কয়েকবার পিছিয়েছে ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’।

‘নো টাইম টু ডাই’ সিনেমার নির্মাতা বলেছেন, এই চুক্তি সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো প্রভাব ফেলবে না। বিশ্বব্যাপী দর্শকদের জন্য ‘জেমস বন্ড’ চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102