ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমন দলগত পারফরম্যান্সই চাই : সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫১ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাংলাদেশ খেলছে এই ফরম্যাটে অন্য ব্র্যান্ডের ক্রিকেট। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল।

এরপর ওই মোমেন্টাম ধরে রেখেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
প্রথম ম্যাচে আইরিশদের ডিএলএস মেথডে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। বোলাররা দারুণ পারফরম্যান্স করে আটকে রেখেছে আইরিশদের। এর আগে ব্যাটিংয়ে ছিল আক্রমণাত্মক মনোভাব। রনি তালুকদার ও লিটন দাস পাওয়ার প্লেতে তুলেন ৮১ রান। যেটি এই ফরম্যাটে দেশের সর্বোচ্চ।

আইরিশরা ইনিংসের প্রথম দুই ওভারে নেয় ৩২ রান। তৃতীয় ওভারে হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে পাঁচ রান দিয়ে নেন এক উইকেট। এরপর তাসকিন আহমেদ ৪ ওভারে ১৬ রান দিয়ে উইকেট নেন চারটি। ম্যাচশেষে এমন সম্মিলিত পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক সাকিব।

তিনি বলেছেন, ‘আমরা এটাই চাই। এক বা দুজনের সবসময় অবদান রাখা কঠিন- এরকম অলরাউন্ড পারফরম্যান্সই দরকার। তারা (লিটন-রনি) গতিটা ঠিক করে দিয়েছে যেভাবে ইনিংস উদ্বোধন করেছে, আক্রমণাত্মক ক্রিকেটও খেলেছে। ’

‘নতুন ছেলেরা এসে প্যানিক হয়নি। তারা এসে পারফর্ম করতে চেয়েছে। যেভাবে বোলাররা বল করেছে, দুর্দান্ত। আমাদের আরও কয়েকজন আছে যারা আমাদের এই পেসারদের দারুণ পারফরম্যান্সের কারণে সুযোগ পাচ্ছে না। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102