ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপির গাড়িকে সাইড না দেওয়ায় ট্রাক চালককে মারধর, প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নেত্রকোণা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ি চালকের বিরুদ্ধে পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ এনে সাড়ে ১৪ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ নামক স্থানে এ অবরোধ চলায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ যানজটে পরে ময়মনসিংহ-নেত্রকোনা পথে চলাচলকারীরা।

শুক্রবার রাত ১১টা থেকে শুরু হয় অবরোধ। পরে শনিবার বেলা দেড়টার দিকে পরিবহন শ্রমিকদের সাথে প্রশাসন ও মোটরমালিক সমিতির মধ্যস্থ্যতায় অবরোধ তুলে নেয় শ্রমিক নেতারা। এসময় দুই পাশেই শত শত যানবাহন আটকা থাকতে দেখা যায়।

পুলিশ ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহ বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের একটি কর্মী সমাবেশে যাচ্ছিলেন ওয়ারেসাত হোসেন বেলাল এমপি। যাওয়ার সময় সড়কের নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকায় এমপির গাড়িকে সাইড দেয়নি একটি ট্রাক। এসময় এমপির গাড়ি চালক ও লোকজন ওই ট্রাক চালককে মারধর করে। পরে ট্রাকটিকে আটক করে রাখা হয় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার রাত ১১ টা থেকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের কাশিগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
ময়মনসিংহ জেলা মোটরমালিক সমতির কোচ সম্পাদক সোমনাথ সাহা বলেন, দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় সড়কে গাড়ির অনেক চাপ। প্রশাসন এবং আমাদের সহায়তায় যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102