ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপির বিরুদ্ধে ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট, থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

কুড়িগ্রাম; আমার বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই-এই শিরোনামে কুড়িগ্রাম-১ আসনের এমপিকে জড়িয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক মেহেদি হাসান তার ফেসবুকে একটি পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোহাম্মদ আলী কচাকাটা থানায় এ জিডি করেছেন।

ডা. মোহাম্মদ আলী তার জিডিতে উল্লেখ করেছেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বুদুর দোলারপাড় (ভোটের হাইল্যা) গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কাশেমের ছেলে মেহেদি হাসান শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। আমার বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই শিরোনামের ওই পোস্টে তিনি আরও লেখেন, ২৫ কুড়িগ্রাম ১ আসনের এমপি সাহেব তার লোকজন দিয়ে আমার চাচার বাড়িতে হামলা করে বাড়ি জমি দখল করেছে। মিথ্যা মামলা করছে। আমার বাবা একজন অবসর প্রাপ্ত শিক্ষক বৃদ্ধ মানুষ তাকে মারপিট দখলকৃত বাড়িতে আটকে রেখেছে। আমি ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তার সন্ত্রাসী বাহিনী থেকে মুক্তি চাই।

ডা. মোহাম্মদ আলী আরও জানান, এ ফেসবুক পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বানোয়াট, ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। যা এমপি মহোদয়ের ভাবমূর্তি বিনষ্ট এবং সম্মানহানির সামিল। বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করা দরকার বিধায় জিডি করেছেন তিনি।

এদিকে এ পোষ্টের পর শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে আছলাম সওদাগর এমপি নামের ফেসবুক আইডিতে লেখেন, ১২/১২ /২০২০ ইং। আমাকে নিয়ে যে পোস্ট করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রলীগের পোস্ট পেয়ে গত জাতীয় নির্বাচনে একদিনের জন্য মাঠে কাজ করতে কেউ দেখেনি। পুরা ফেমিলী যার বিএনপি করে। বিএনপি থেকে এসে ছাত্রলীগের পোস্ট পেলে আওয়ামী লীগের এমপির সমালোচনা করাই স্বাভাবিক।

পোস্ট দেওয়ার কথা স্বীকার করে মেহেদি হাসান জানান, এমপির লোকজন মেরে তার বাবাকে আটকে রেখেছিল। পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, দীর্ঘদিন থেকে এক একর ৩৪ শতাংশ জমির মালিকানা নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কাশেম গংয়ের সঙ্গে একই এলাকার সমের আলী গংয়ের বিরোধ চলে আসছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা রয়েছে। এ অবস্থায় শনিবার দু’পক্ষের মধ্যে মারামারি চলছে-এমন খবর পেয়ে দুপুর ১২টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষের ছয়জনকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া আহত মো. আবুল কাশেমকে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া না গেলে আটক ছয়জনকে ১৫১ ধারায় রোববার (১৩ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে। আর জিডির বিষয়বস্তু তদন্ত করে দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম -১ আসনের এমপি এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছলাম হোসেন সওদাগরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোথায় কার সাথে কার জমিজমা নিয়ে বিরোধ চলছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পোস্টে যা লেখা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। যা তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102