ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি আসলামের দখলে থাকা নদীর জমি ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই: হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

বুড়িগঙ্গা ও তুরাগের দেড় শতাধিক একর জমি দখল করে সংসদ সদস্য আসলামুল হক আসলামের মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদে কোনো বাধা নেই।
আদালতের নির্দেশে নদী রক্ষা কমিশনকে প্রধান করে সরকারি আরো ৮ প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সম্প্রতি প্রতিবেদন দেয় জাতীয় নদী রক্ষা কমিশন। বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে এমপি আসলামের করা রিট খারিজ করে এই আদেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার (৯ ডিসেম্বর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এমপি আসলামের দখলে থাকা জমি উচ্ছেদের জন্য নদী কমিশনও সুপারিশ করেছে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার বিষয়ে কোন সিদ্ধান্তের কথা জানাতে পারেননি এমপি আসলামের আইনজীবী।

নদীর জমি দখল করে এমপি আসলাম মাইশা গ্রুপের তিনটি প্রতিষ্ঠান করার কাজ শুরু করেছে। যা উচ্ছেদে চলতি বছর মার্চে অভিযান চালাতে যায় বিআইডব্লিউটিএ। এই জমি উদ্ধার করতে গেলে বাধা দিয়ে জরিপের দাবি জানান এমপি আসলাম। পরে হাইকোর্টে উচ্ছেদ বন্ধ চেয়ে রিট করেন। সেই রিটের ওপর শুনানি করে আবেদন খারিজ করে দিয়ে এমপি আসলামের দখলে থাকা জমি উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102