ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি বললেন, ‘আমি টিকা নেইনি, নার্সরা ঢং করছিল’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার দুপুরে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ‘ফটোসেশন’ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি প্রকাশ পেলে সমালোচনার জন্ম দেয়।

এদিকে সংসদ সদস্য বিষয়টিকে ‘ঢং’ হিসেবে আখ্যায়িত করেছেন। গণমাধ্যমকর্মীকে তিনি বলেন, ‘আমি টিকা নেইনি। তবে খেয়াল করলে দেখবেন কাভার লাগানো। নার্সরা ‘ঢং’ করছিল। ওই দিদিটা (নার্সরা) একটু মজা করতেছিলো।’

একজন সংসদ সদস্য হিসেবে তিনি এমনটা করতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি টিকা নিবেন ও দিবেন তাদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছে। কে ছবি তুলেছে সেটা আমি জানি না। এখন ভেতরে যদি কেউ লুকিয়ে ছবি তুলে তাহলে কি করবো।’

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শিউলী আজাদ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারাজানা প্রিয়াঙ্কা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে প্রথম টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, ‘সংসদ সদস্য টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি টিকার ফটোসেশন করেছেন বলে শুনেছি।’

#কালের কণ্ঠ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102