ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিওঁকে ৪-২ ব্যবধানে উড়িয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। রবিবার প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে এছাড়া একটি করে গোল আনহেল দি মারিয়া ও দানিলো পেরেইরার। আর এ ম্যাচেই চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরলেন নেইমার।

ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। মার্কো ভেরাত্তির জোরালো শট গোলরক্ষক ফেরানোর পর ছয় গজ বক্সের কোণায় বল পান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বাঁ পায়ের নিচু শটে বল লোপেসের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়। পরে ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রেসনেল কিম্পেম্বের ক্রসে ডি-বক্সে মার্কিনিয়োসের হেড পাসে প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন দানিলো।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে পিএসজি। দ্বিতীয় মিনিটে ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন ডি মারিয়া। ৫১তম মিনিটে একাম্বির শট ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। পরক্ষণেই ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ভেরাত্তির পাস ধরে এগিয়ে ডি-বক্সের মাথা থেকে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
খেলার ৬২তম মিনিটে ব্যবধান কমায় লিওঁ। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি।

ব্রাজিলিয়ান তারকা নেইমার এমবাপ্পের বদলি হিসেবে ৭০তম মিনিটে মাঠে নামেন। তবে নির্ধারিত সময়ের নয় মিনিট বাকি থাকতে আরেকটি গোল শোধ করেন মাক্সওয়েল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102