ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমবাপ্পের জোড়া গোল, জুভেন্টাসকে হারাল পিএসজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি।

ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে শুরুর দিকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ম্যাচের পঞ্চম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। নেইমারের পা থেকে উড়ে আসা বল বক্স থেকে জুভেন্টাসের জালে জড়ান এই তারকা ফরোয়ার্ড।

খেলার ২২তম মিনিটে পিএসজির হয়ে ব্যবধান দিগুন করেন এমবাপ্পে। আশ্রাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে বক্স থেকে জাল খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে খাপছাড়া জুভেন্টাস বিরতির পর মাঠে দারুণ লড়াই করে।ফল আসতেও তাই দেরি হয়নি। বিরতির পর ৫৩তম মিনিটেই গোল পেয়ে যায় জুভেন্টাস। কস্তিকের ক্রস থেকে লাফিয়ে উঠে হেডে ঠিকানা খুঁজে নেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি।

বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেসি নেইমাররা। ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ইসরাইলের ম্যাকাবি খাইফাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102