তুরস্কসহ পুরো মুসলিম বিশ্বে রিসেপ তাইয়্যেপ এরদোগান বহুল জনপ্রিয় একজন নেতা। তবে তার কর্মকাণ্ডের বিরোধিতা করার লোকও আছেন।
বিভিন্ন সময় তারা নানা গুজব রটিয়ে ফায়দা লুটতে চান। এরদোগানের মনোবল দুর্বল করতে তার বিরোধীরাও প্রায়ই তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ান।
তেমনই বেশ কয়েকদিন ধরে টুইটারে ছড়িয়ে পড়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মৃত্যুর খবর। যা পুরোটাই গুজব। এরদোগান সুস্থ আছেন। তবে তার বয়স হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, এরদোগানের স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য টুইট করার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।
তুর্কি পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা #olmus (তুর্কি ভাষায় মৃত) হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে ‘কারসাজিমূলক কন্টেন্ট’ পোস্ট করেছিলেন।
এরদোগান ও তার রাজনৈতিক দল একেপির মনোবল ভাঙতেই এমন অপপ্রচার চালায় বিরোধীরা। কারণ, তারা জানেন তীক্ষ্ণ মেধাসম্পন্ন দূরদর্শী এরদোগান জীবিত থাকতে একেপির দলীয় অবস্থান দুর্বল করা এত সহজ নয়।
এরদোগানের মিত্ররা এসব পোস্টকে ভুল প্রমাণ করতে তুর্কি প্রেসিডেন্টের কর্মচঞ্চল ছবি ও ভিডিও পোস্ট করছেন। চলতি সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপি এরদোগানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে।
একটি ভিডিওতে দেখা যায়, এরদোগান বেশ চনমনে। তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন। ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এ ছাড়া বুধবার এরদোগান তুরস্কের রাজধানী আঙ্কারায় বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন। এহমেত হামদি চামলি নামে একেপির এক সদস্য লিখেছেন, আমাদের প্রধান ইস্তান্বুল থেকে আঙ্কারা এসেছেনে। তিনি খুবই সুস্থ আছেন।
প্রেসিডেন্ট এরদোগানের গণসংযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, বন্ধুর প্রতি আস্থা রাখুন, শত্রুদের ভয় করুন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক আইনজীবী এরদোগানের স্বাস্থ্য নিয়ে গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য একটি অভিযোগ করেছেন।
এর আগে গত জুলাইয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় দেখা যায়, কথা জড়িয়ে যাচ্ছে এরদোগানের। কষ্ট হচ্ছে তার। তারপর অনেকদিন তাকে জনসমক্ষেও দেখা যাচ্ছিল না। তা নিয়ে সে সময় গুজব আরও ঘনীভূত হয়।
টি