ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি।

শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার এ তথ্য জানানো হয়েছে।

এরশাদের জন্মদিন উপলক্ষে সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-এই আট বিভাগে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও লিয়াকত হোসেন খোকা।

কমিটির সদস্যরা হলেন- মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, বেলাল হোসেন, মাখন সরকার, সুলতান মাহমুদ ও নাজমুল খান।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পদক কমিটির সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুনীল শুভরায়কে আহ্বায়ক, রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়।

সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102