ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এরশাদের মৃত্যুর দিনে ৩ সংসদীয় আসনের ভোটে জাপার আপত্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর দিনে তিনটি সংসদীয় আসনের ভোট আয়োজনে আপত্তি জানিয়েছে দলটি। করোনার মধ্যেও নির্বাচন আয়োজনে কোনো সমস্যা নেই জাপার। তবে এরশাদের মৃত্যুর দিন হওয়ায় এদিন ভোট বাতিলের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এ দাবি জানায় দলের একটি প্রতিনিধি দল।

পরে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, আগামী ১৪ জুলাই আমাদের দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন তিনটি জাতীয় সংসদের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন আমাদের নেতাকর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে না। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি। তিনি (সিইসি) বলেছেন, আমি একা কিছু করতে পারব না। পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বসে আপনাদের পরে এ বিষয়ে জানাব।

১৪ তারিখেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা এখনই বলতে পারছি না। এ বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102