ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএমএস’র মাধ্যমে পাওয়া যাবে মামলা জিডির তথ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র আওতাধীন কোন থানায় জিডি কিংবা মামলা করলেই সাথে সাথে এসএমএস’র মাধ্যমে সে তথ্য পৌছে যাবে বাদির কাছে। আগামী শুক্রবার থেকে সিএমপি’র ১৬ থানায় একযোগে এ সেবা চালু হচ্ছে। দেশে প্রথমবারের মত চালু হওয়া সার্ভিসটির মাধ্যমে পুলিশী সেবা আরো দ্রুত ও নিশ্চিত হবে বলে দাবি করেছেন সিএমপি।

সিএমপি’র কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘মামলা কিংবা জিডি করলে তার অগ্রগতির তথ্যের জন্য বাদিকে বার বার থানায় যেতে হয়। এ জন্য অনেক সময় নষ্ট হয় বাদির। পুলিশী সেবা দ্রুত ও নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে নগরীর ১৬ থানায় এ যোগে শুরু হবে এ সেবা।’

জানা যায়, মুজিব বর্ষে আধুনি জনবান্ধব ও স্মার্ট ডিজিটাল পুলিশিং সেবার অংশ হিসেবে দেশের প্রথমবারের মত এসএমএস সেবা চালু করছে সিএমপি। ‘সিএমপি বন্ধন’ নামে একটি আইডি থেকে স্বয়ংক্রিয় ভাবে এসএমএস দেয়া হবে দাবির মোবাইলে। মামলা কিংবা জিডি হওয়ার সাথে সাথে বাদি কাছে স্বয়ংক্রিয় ভাবে পৌছে যাবে মামলা বা জিডি’র নম্বর, তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নাম্বার। একই সাথে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলেও বাদির কাছে পৌঁছে যাবে নাম মোবাইল নাম্বার। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় ভাবে পৌঁছে যাবে সকল তথ্য। মামলায় অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে তার তারিখ, নম্বর, ধারাও বাদীর মোবাইলে ফোনে চলে যাবে। সফটওয়্যারটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনীয় তথ্য বাদী ও তদন্ত কর্মকর্তার মোবাইলের পাশাপাশি জোনাল এসি অফিস ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ে মনিটরিং সার্ভারে চলে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102