ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসির ফলে খুশি জাতীয় দলের পেসার মারুফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৭ বার পঠিত

গত ডিসেম্বরে জাতীয় নারী ক্রিকেট দলে অভিষেক। বয়স এখন মাত্র ১৮। অল্প কদিনেই গতি আর সুইংয়ে বিশ্বের নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার।

মারুফার আজ (শুক্রবার) এসএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই উদীয়মান পেসার।

সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ছিলেন মারুফা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নেন ডানহাতি এই পেসার। শেষ ম্যাচে ভারতের জয়ের জন্য যখন দরকার ৩ রান, তখন মাত্র ২ রান দিয়ে শেষ উইকেটটি তুলে নেন মারুফা।

তার অনবদ্য বোলিংয়ে রুদ্ধশ্বাস এক টাই করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ১-১ সমতায় শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।

একদিকে খেলা, অন্যদিকে পড়ালেখা। মারুফা যে ফল করেছেন, তাতে ভীষণ খুশি। তিনি বলেন, ‘অনুশীলনের কারণে সেভাবে পড়াশোনা করতে পারিনি। তারপরও যে ফল হয়েছে, তাতে আমি খুবই খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি খেলেছেন মারুফা। ওয়ানডেতে ৭ আর টি-টোয়েন্টিতে তার নামের পাশে ৯ উইকেট।

মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামে। এসএসসির ফল বের হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশি-ভক্ত সমর্থকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102