ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শনিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। কেউ কাঙ্ক্ষিত ফল না পেলে তা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ফল পুনর্নিরীক্ষণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তপন কুমার সরকার বলেন, আগামীকাল শনিবার থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হবে, চলবে ৪ আগস্ট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই এ আবেদন করতে পারবেন। পরে বোর্ড তার খাতা যাচাই-বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবে।

আজ শুক্রবার সাড়ে ১০টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট ১৩টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়ে বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে। এ শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০ হাজার ১৭৬ জন ছাত্র এবং ২৬ হাজার ১২৭ জন ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন, সিলেট বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২জন, দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ৮৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন, রাজশাহী বোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন, যশোর বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১১৭ জন, বরিশাল বোর্ডে পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন।

পুনর্নিরীক্ষণে খাতার চারটি বিষয় দেখা হয়
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102