ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসির ফল প্রকাশ আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৪ বার পঠিত
সংগৃহীত ছবি

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ সোমবার (২৮ নভেম্বর)। এদিন সকালে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শিক্ষামন্ত্রী ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করবেন। দুপুর ১২টার পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন থেকে একযোগে ফলাফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয় এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা-কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

ফলাফল জানতে পারবেন যেভাবে: ফলাফল প্রকাশ করা হলে পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইট থেকে ফল জানার জন্য রোল নম্বর, রেজি: নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—DAKHIL MAD 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। আর ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102