ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীলেখা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৭ বার পঠিত

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে প্রায়ই বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় তাকে। আবার দেশের রাজনীতির বিষয়েও কখনো কখনো কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ভারতে শিল্পমন্ত্রী তথা সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ও তার ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জীর গ্রেপ্তারির পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। ইডির সন্দেহে মন্ত্রী-ঘনিষ্ঠরাও রয়েছেন। কিন্তু যারা অনশন, বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন তারাই আচারভ্রষ্ট হচ্ছেন না তো? এমনই উদ্বেগ প্রকাশে করে মন্তব্য করেছেন শ্রীলেখা।

এ বিষয়ে চাকরিপ্রার্থীদের বিষয়ে অভিনেত্রী লিখেছেন, দিদি-মোদি সেটিংয়ে মন্ত্রীবাবু তো ছাড় পেয়ে যাবেন। কিন্তু চাকরিপ্রার্থী ছেলে-মেয়েরা তো ভুগবে।

তিনি আরও লিখেছেন, এসব দেখে-শুনে, মজা করে ওই মেয়েটি কতটা খারাপ বলে দায়িত্ব এড়াবেন না। হ্যা বামফ্রন্ট শূন্য ঠিকই, কিন্তু জোচ্চর নয়। পরেরবার মনে রাখবেন। আবার বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, স্কুল-কলেজ উঠিয়ে দিন। তাহলে আর সমস্যা থাকবে না। এরপরই আবার লিখেছেন, ভাইপো ঠিক বলছি তো।

সম্প্রতি ভারতে এসএসসি দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। টালিগঞ্জ ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাটে ২১ কোটির পর এবার পার্থ চ্যাটার্জীর ঘনিষ্ঠ অপির্তা মুখার্জীর বেলঘরিয়ার ফ্ল্যাটেও নোটের পাহাড়ের খোঁজ পেয়েছে ইডি। যে অর্থির পরিমাণ ২৭ কোটি ৯০ লাখ। এই খবরে রীতিমত সবাই অবাক। আর সেই প্রেক্ষিতেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন টালিপাড়ার বাম মনোভাবাপন্ন অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102