ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২২ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রসংক্রান্ত কোনো আবেদন থাকলে ২৪ মার্চ বেলা দুইটার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102