ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষার বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫৫ বার পঠিত

এসএসসি পরীক্ষার বিষয়ে এই মাসেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, করোনা পরিস্থিতিতে সন্তানদের মানসিক বিকাশে অভিভাবকদেরই ভূমিকা নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিকল্প উপায়ে অনলাইন বা টিভির মাধ্যমে শতকরা ৯৩ ভাগ শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত আছে বলে জানান দিপু মনি। তিনি আরও বলেন, ‘যে সাত ভাগ শিক্ষার্থী পর্যন্ত পাঠদান পৌঁছানো যাচ্ছে না স্কুল খুললে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার পরিকল্পনা করছে।’

সংক্রমণ বাড়ে এমন দায়িত্বহীন কাজ করে, আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন মন্ত্রী। কেবল শিক্ষার্থী নয়, বাড়িতে থেকে অন্যদেরও ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ থেকে মুক্তি পেতে সবাইকে সজাগ থাকতে হবে।’

মেডিক্যাল শিক্ষার্থীদের টিকাদান শেষে এ সপ্তাহেই আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে বলেও আশার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102