ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষা: কেন্দ্রে নকল সরবরাহ, ৩ শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় তিন শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খণ্ডকালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রিমা বেগম (২৭)।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ হাসান জানান, কেন্দ্রের ভিতরে ঢুকে প্রশ্নপত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেওয়ার সময় তাদের তিনজনকে আটক করা হয়। পরে পরীক্ষা শেষে তাদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফাকুর রহমান বলেন, আমার সামনে ঘটনাটি ঘটেছে। তাদের অপরাধ অনেক বড় যা মোবাইল কোর্টে বিবেচ্য নয়। সে কারণে পাবলিক পরীক্ষা আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, আটকরা থানা হেফাজতে রয়েছেন। বুধবার তাদের আদালতে উপস্থাপন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102