ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে কিশোর খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা হল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি শুরু করে।

নিহত কিশোর মো. সিয়াম তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন বাক্কা মিয়ার ছেলে। সে একটি মাদরাসার আলিমের (একাদশ) ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হলে তাদের সামনেই কয়েকজন লোক এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল ঘুষি ও ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। আহত সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে নেয়ার পর সিয়াম মারা যায়।

মোহনপুর দাখিল মাদরাসার এক শিক্ষার্থী সিয়ামের চাচাতো ভাই ওই কেন্দ্রের পরীক্ষার্থী। তাকে আনতে গিয়ে হামলার শিকার হয় সিয়াম।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমেনা আক্তার বলেন, তার শরীরের পেছনের কোমরের অংশে দুইটি গভীর ছুরিকাঘাত আছে। দুপুর ১টা ২০ মিনিটে তাকে আহত অবস্থায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ১টা ৪৫ মিনিটে সে মারা গেছে।

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনা শুনেই ওসি সাহেবকে কল দিয়েছি। তবে কারা তাকে মেরেছে এখনও বিস্তারিত জানি না। যা শুনেছি তার সাথে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। আমরা খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102