ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসিড প্রয়োগে টিউমারের চিকিৎসা, ভুয়া ডাক্তার গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে গ্রেপ্তার করছে র‍্যাব। প্রতারক মাসুম আলী (৩২) ও তার সহযোগী আব্দুল মতিন (২০) নামে দুজন গ্রেপ্তার হন। এই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এসিড প্রয়োগের মাধ্যমে টিউমারের চিকিৎসা করতে গিয়ে এক রোগীর অবস্থা সংকটাপন্ন করে তোলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওমরপুর খোঁচপাড়া গ্রামে মাসুম আলীর নিজস্ব চেম্বার আদর্শ চিকিৎসালয়ে অভিযান চালানো হয়।

র‍্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ অভিযানে জব্দ হয় দুটি প্রেসক্রিপসন প্যাড, একটি বিপি মেশিন ও ওষুধ ক্রয়ের ভাউচার। গ্রেপ্তারকৃত মাসুম ওই গ্রামের শফিকুল ইসলাম ওরফে সুফিয়ানের ছেলে ও তার সহযোগী মতিন শিবগঞ্জের শ্যামপুর টিকোশ গ্রামের একরামুল হকের ছেলে।

শুক্রবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের সাহায্যে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা স্বীকৃত কোনো মেডিক্যাল কলেজ থেকে পাস না করেও প্রতারণার আশ্রয় নিয়ে ডাক্তারি প্রেসক্রিপসন বানিয়ে ভুল চিকিৎসা দিয়ে আসছেন তারা। বিগত কয়েক বছর ধরে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন।

একজন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগে জানা যায়, তিনি তার স্ত্রীর মাথার টিউমার অপারেশন করার জন্য ওই ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি ওষুধ দেওয়া বা অস্ত্রোপচার না করে সেখানে এসিড প্রয়োগ করেন। এতে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় র‌্যাব সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102