ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ কি ‘রহস্যময়’ বার্তা দিলেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৩ বার পঠিত

অনেক নাটকীয়তা, জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। 

এরপরই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ছুটি নেয়ায় রাখা হয়নি সাকিবকে। বিশ্রামের জন্য টি-২০তে মুশফিক ও মাহমুদউল্লাহকে রাখা হয়নি।

আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।

বিশ্রামের কথা বলে আদতে বাদই দেয়া হলো মাহমুদউল্লাহকে। মুশফিকের ব্যাপারটাও প্রায় একইরকম। গত টি-২০ বিশ্বকাপে বারবার অপরিনামদর্শী শট খেলে দলকে বিপদে ফেলেন। টি-২০ ফরম্যাটে মুশফিকের রেকর্ডও তেমন ভালো না। সবমিলিয়ে তাকে নিয়েও চলছিল ব্যাপক সমালোচনা।

নিজের টি-২০ ক্যারিয়ার নিয়ে শংকার কথা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাই শনিবার সকালে এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

মুশফিক একটি ছবি আপলোড দেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেন।

অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনো প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু।

এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-২০ অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’

তার আজকের এই পোষ্টের অর্থ অনেক কিছুই হতে পারে। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যায়। তবে সময়ের সাথে হয়তো আরো খোলাসা হবে সব কিছু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102