ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল: অজি অধিনায়ক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যবধানটা অনেক। তবুও দুই দল এখন একই মঞ্চে।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ম্যাচ খেলে চারটিতে জিতেছে, সবগুলোই মিরপুরে হওয়া একই সিরিজে। ২০২১ সালে ওই সিরিজের পর বিশ্বকাপে গিয়ে হেরেছিল ৮ উইকেটে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই এসেছে সুপার এইটে। এই পর্বে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। তাদের জন্য সম্মানের কথাই বললেন অজি অধিনায়ক মিচেল মার্শ।

তিনি বলেন, ‘দুনিয়ার যেকোনো দল সুপার এইটে উঠেছে মানে নিশ্চয়ই তারা ভালো ক্রিকেট খেলে এসেছে। আমরা জানি এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। এজন্য তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। আশা করি, আমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারব। ’

বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছে বোলাররা। কয়েকটি ম্যাচে হারের মুখ থেকে বাঁচিয়েছেন তারা। বিশেষত বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সবমিলিয়েও বোলাররা দারুণ করেছেন। পেসারদের জন্য খ্যাতি থাকা অজিদের তানজিম-মোস্তাফিজদের নিয়ে ভাবনা কী?

মার্শ বলেন, ‘তাদের অনেক অভিজ্ঞতা আছে। কিছু তরুণ খেলোয়াড়ও, তারা ভালো দল। যেহেতু সুপার এইটে উঠেছে, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। এজন্য আমরা চ্যালেঞ্জ নেওয়ার দিকে তাকিয়ে আছি। ’

এই প্রশ্নের উত্তর দেওয়ার পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের পেসাররা কি সত্যিই কোনো চ্যালেঞ্জ দিতে পারবেন ডেভিড ওয়ার্নারদের। উত্তরে মার্শ বলেন, ‘আশা করি, পারবে না। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102