ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ ধরনের ভুল খবর একেবারেই গ্রহণযোগ্য নয়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯২ বার পঠিত
পরিচালক-প্রযোজক একতা কাপুর

বিয়ে না করে দ্বিতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেতা জিতেন্দ্রকন্যা এবং পরিচালক-প্রযোজক একতা কাপুর – বেশ কয়েকদিন ধরে বলিপাড়ায় এমনই গুঞ্জন চলছে।

এর আগে ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে ফুটফুটে ছেলের মা হন টেলিভিশন জগতের বিখ্যাত এই প্রযোজক।

এদিকে এমন খবরে বিরক্ত একতা কাপুর নিজেই। সাফ জানিয়ে দিলেন খবরটাই ভুয়া।

একতা ই-টাইমসকে বলেন, ‘এ ধরনের ভুল খবর ছড়িয়ে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এক্সক্লুসিভের নামে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয়। এটা খুবই হাস্যকর। কোথা থেকে লোকজন এই খবর পান! এ ধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত। ’

উল্লেখ্য, জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার কাপুর, কেউই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানান, তিনি বিয়ে করবেন না। কিন্তু, মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তান রবির মা হন একতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102