ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ বছর পরীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত
পরীমনি

ঢাকার সিনেমার এই সময়ের অন্যতম আলোচিত ও ব্যস্ততম নায়িকা পরীমনি। হাতে রয়েছে তার বেশকিছু সিনেমা। গত তিন মাসে ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন, ধারণ করছেন নতুন নতুন চরিত্র। বর্তমানে ‘মুখোশ’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন এ নায়িকা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। সাভারে প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন পরীমনি। সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পরীকে।

নিজের লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ইতিমধ্যে পরীর নতুন লুক লুফে নিয়েছেন নেটিজেনরা। ‘মুখোশ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এ ছাড়া মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ইরেশ যাকেরকেও দেখা যাবে পর্দায়। এর আগে, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। ওই সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মুখোশ’ সিনেমার কাজ শেষ করে সামনে ‘দ্য অ্যাডভাইজার’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন। ছবিটিতে তাকে রাজনৈতিক পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছরটি হতে চলেছে পরীর। কারণ এ বছর সব থেকে বেশি ভিন্নধর্মী ছবিতে কাজ করছেন তিনি। কাজেও বেশ মনোযোগী দেখা যাচ্ছে পরীকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102