ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ মাসেই করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে। এর প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, একইসঙ্গে বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ফ্রন্ট লাইনাররা।

বর্তমানে আড়াই হাজার টিকা বুথ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি আরও ১ হাজার বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। যারা এখনো বাকি আছেন, তাদেরকে টিকা নিয়ে সুরক্ষিত হওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে সোমবার (১৩ ডিসেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় দুটি সুপারিশ গৃহীত হয়। সেখানে বলা হয়, কোভিড-১৯ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিতকরণ পূর্বক ষাটোর্ধ জনগোষ্ঠী ও ফ্রন্টলাইনার যাদের দুই ডোজ কোভিড-১৯ টিকা অন্ততপক্ষে ছয় মাস আগে প্রদান করা হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদান করা যেতে পারে।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাংলাদেশেও শনাক্ত হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে সুপারিশে আরও বলা হয়, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম সীমিতকরণ এবং অতীব প্রয়োজন ব্যতিত অফলাইন সভা পরিহার করে অনলাইনে সভা আয়োজন করা। এছাড়া সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরও জোরদার করতেও সুপারিশ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102