ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ হামলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, বাংলাদেশের ওপর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা এদেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান বিশ্বাস করে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, পুরো দেশের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার আগে হানিফ এসব কথা বলেন।

হানিফ এ সময় বলেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে এসব কাজ করছে। বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছেন তিনি ও তার দল এদের পৃষ্ঠপোষক।

তিনি বলেন, এদেরকে যেকোনো মূল্যে রুখতে হবে। সারা দেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102