ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঐতিহাসিক জয়ে বোনাস পাচ্ছে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতার পুরস্কার পাচ্ছে টাইগাররা। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের বিশেষ বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে ইবাদত-তাসকিনদের বোলিং ঝলকে বিশ্বের এক নম্বর টেস্ট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে দেশের ক্রিকেটভক্তদের মতো উচ্ছ্বসিত বিসিবিও। দেশের জন্য এমন আনন্দের উপলক্ষ এনে দেওয়ায় তাই অতীতের মতো এবারও পুরস্কার ঘোষণা করবে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। সেটা তো থাকবেই। উইনিং বোনাস সবসময় পাবে তারা। টেস্ট সিরিজ শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘

এর আগে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতার পর টাইগারদের পুরস্কৃত করেছিল বিসিবি। তবে এবার সাধারণ বোনাসের পাশাপাশি বাড়তি বোনাস দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জালাল ইউনুস। তবে বর্তমানে দেশের বাইরে থাকা বিসিসি প্রেসিডেন্ট দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102