ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হরতালের ডাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামীকাল রোববার অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান ধর্মঘট থেকে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় তিনি আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ, জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ এ হরতাল কর্মসূচি পালনে সংহতি প্রকাশ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধবেলা হরতাল চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন, হরতালের আওতামুক্ত থাকবে জরুরি সেবা, পচনশীল পণ্যবাহী গাড়ি। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে বলে জানায়।

অন্যদিকে, আজ সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান হরতালে মুক্তিযোদ্ধা সংসদের একাত্মতার ঘোষণা দেন।

এ সময় তিনি সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘তিনি (একরামুল করিম) শুধু ওবায়দুল কাদেরের উপর আঘাত করেননি, তিনি সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করেছেন।’

এ সময় তিনি একরাম চৌধুরীকে বহিষ্কার ও তার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন বলেও জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102