ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওবায়দুল কাদেরের আসনে প্রার্থী হওয়ার ঘোষণা একরামের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পঠিত

এবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) ও নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) দুই আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। নোয়াখালী-৫ আসনটির বর্তমান সাংসদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাড়িতে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে একরামুল এ ঘোষণা দেন।

একরামুল চৌধুরী বলেন, ‘আমি কবিরহাটের ছেলে হিসেবে অনেক বেশি গর্ব বোধ করি। বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত কী হবে আমি জানি না। তবে যদি আপনারা চান, আমি নোয়াখালী-৪ নোয়াখালী-৫ দুই আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়ন চাইব। শেখ হাসিনা সিদ্ধান্ত দিবেন। আমার কি ইচ্ছে করে না আমার নিজ এলাকার মানুষকে ভালোবাসি? আপনারা যদি আমাকে নমিনেশন নেওয়ার জন্য অনুমতি দেন তাহলে হাত তুলে দেখান।’

এমপি বলেন, ‘কবিরহাটের মানুষজন আপনারা আমাকে নেতা বানিয়েছেন। আমার কী অপরাধ? আমাকে অনেক অপমানজনক কথা বলা হয়েছে। আমাকে বলা হয়েছে, আমি নাকি ২৬টা খুন করছি, আমার ছেলে অস্ত্র নিয়ে চলে। কে এটা বলছে আমি বলতে চাই না। অথচ এসব ঘটনার কোনো বিচার নেই এ দেশে। কাদের ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমি মাইকের সামনে কিছু বলব না। কিন্তু আমার প্রশ্নটা হলো, আপনার স্ত্রীকে যে অসৌজন্যমূলক কথাবার্তা বলা হইছে এটার বিচারও কি বাংলাদেশের মানুষ পাবে না?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একরামুল বলেন, ‘নেত্রী, আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে দেখেন, কবিরহাটের ছোট্ট একটি অনুষ্ঠানে আমার কী পরিমাণ লোকজন হয়।’ এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে জানতে চান, ‘আপনার যাঁরা আমাকে ভালোবাসেন হাত তোলেন’। এ সময় উপস্থিত লোকজনের হাত তোলা দেখে কান্নায় ভেঙে পড়েন এমপি একরাম।

একরাম আরও বলেন, ‘নিজ স্বার্থে যাঁরা মিথ্যা কথা বলে বক্তব্য দেয়, আমি মনে করি তাঁদের কাছে আর কবিরহাটের মানুষ যাবে না। যে লোক আমার সামনে বসত না, সে লোক অসংখ্য খারাপ খারাপ কথা বলে।’ এতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও মন্তব্য করেন এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা।

#আজকের পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102