ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওমানে আ.লীগের নারী এমপিকে আটকের গুঞ্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩০ বার পঠিত

ক্ষমতাসীন আওয়ামী লীগের নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন সনি নিজেই।

বুধবার বাংলাদেশের একটি অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে বুধবার রাতে মাসকটে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি যুগান্তরকে বলেন, আটকের তথ্য সঠিক নয়।

সনি আরও বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি।

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) এমপি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102