ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন।

গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছেন, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ এটি দ্রুত ছড়ায়। যদিও এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো না।

উল্লেখ্য, জিম্বাবুয়েফেরত দেশের দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে কথা বলেছেন।

আজকের মন্ত্রিসভার বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১, বাণিজ্য সংগঠন আইন-২০২১ এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র আইন ২০২১-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী মাসে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102