ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওষুধ ভেবে কীটনাশক সেবনে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলায় এসিডিটির ওষুধ ভেবে ভুল করে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে তানজিলা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তানজিলা আক্তার আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে একই গ্রামের মোজাম্মেল মিয়ার মেয়ে।

পারিবারিক ও পুলিশসূত্রে জানা গেছে, তানজিলা দুপুরে এসিডিটির যন্ত্রণায় ভুগছিলেন। এ সময় বাড়িতে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও এসিডিটির ট্যাবলেট পাশাপাশি রাখা ছিল। এ সময় ভুল করে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে তানজিলা।

কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তাব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী হাসপাতালে স্থানান্তর করেন। পটুয়াখালী হাসপাতালে যাওয়ার আগেই সন্ধ্যায় তিনি মারা যান।

এ বিষয় তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, এসিডিটির ওষুধের পরিবর্তে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে এক স্কুলছাত্রী মারা যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102