ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওসমানীনগরে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

সিলেটের ওসমানীনগরে বুড়ি বরাক নদী থেকে এক নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নবজাতকের বয়স ১ দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ি বরাক নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন। তিনি বলেন, নদীর স্রোতে ভেসে এসেছিল নবজাতকের ভাসমান লাশ। খবর পেয়ে পুলিশ বুড়ি বরাক নদী থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে। নবজাতক শিশুটির বয়স ১ দিন হবে। তবে কে বা কারা এভাবে নবজাতকটি নদীতে ফেলে গেল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102