ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওসির পর নারায়ণগঞ্জের এডিশনাল এসপিকে বদলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রিসোর্টে অবরুদ্ধ করার ঘটনার পর ওই রাতেই সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এবার নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেনকে বদলী করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এই বদলীকে ‘রুটিন মোতাবেক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, গত ৫ই এপ্রিল রাতে তাকে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।

গত ৩রা এপ্রিল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক সোনারগাঁয়ের একটি রিসোর্টে স্ত্রীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সমর্থকরা।

ওই দিন ঘটনাস্থলে গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন। জিজ্ঞাসাবাদ চলার মধ্যেই তাকে ছিনিয়ে নিয়ে যান হেফাজত নেতাকর্মীরা। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামুনুলকে হেফাজত নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102