ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকারী নারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই নারীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয় দেখান। দীর্ঘদিন ধরে তিনি একের পর এক লোককে মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছেন।

তারা আরও বলেন, খলসী গ্রামের বাসিন্দা ও তার প্রতিবেশী লোকমান মেম্বারের ছেলে খলিলুর রহমান পপেলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন তিনি। যা পরে মিথ্যা মামলা বলে প্রমাণিত হয়।

বিভাস নামের ঢাকার এক ব্যক্তি সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে স্থানীয় শালিসে ওই নারীর ৫০ লাখ টাকার দাবির প্রেক্ষিতে ১০ লাখ টাকা দিয়ে ঘটনা রফাদফা করেন।

এছাড়াও ২০২১ সালে আলমগীর হোসেন নামে এক ভেটেরিনারি সার্জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান হয়। একইভাবে ওসি সেলিম রেজাকেও ফাঁসানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

মানববন্ধনে ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, সাবেক ইউপি সদস্য টুকু, স্থানীয় বাসিন্দা লসকোর আলী, হাবিবুল্লাহ সিপন, আশরাফুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওসিকে বাঁচাতেই এসব মানববন্ধন করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ওই নারী। এ ঘটনায় প্রাথমিক তদন্ত করে ওসি সেলিম রেজাকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102