ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়ানডেতে বাংলাদেশে শীর্ষে মুশফিকুর রহিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাশরাফীকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকার শীর্ষে এখন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ম্যাচ। সে ম্যাচেই দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা নিজের করে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দ্বিতীয় ওয়ানডেটি তার ক্যারিয়ারের ২২০তম ম্যাচ।

মুশফিকের পর সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।

মাশরাফী বিন মোর্ত্তজা দেশের জার্সিতে খেলেছেন ২১৮টি ম্যাচ। এছাড়া এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফী। সবমিলিয়ে ২২০টি ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। তবে দেশের হয়ে খেলা ২১৮ ম্যাচের রেকর্ডে ইতোমধ্যে ম্যাশকে ছাড়িয়ে গেছেন মুশফিক।

এদিকে, উইকেটরক্ষক হিসেবেও দেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকের। ২০৬ ইনিংসে ১৮২টি ক্যাচ আর ৪৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102